আমরা বিভিন্ন ধরনের পোশাক তৈরি করি, বিশেষত শিশুদের পোশাক যেমন টি-শার্ট ও দৈনন্দিন ব্যবহারের আরামদায়ক পোশাক। আমাদের সব পণ্য নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি এবং সম্পূর্ণ Made in Bangladesh।
হ্যাঁ, আমরা ১০০% অরিজিনাল ও মানসম্মত পণ্য সরবরাহ করি। কাপড় নির্বাচন থেকে ফিনিশিং পর্যন্ত প্রতিটি ধাপে গুণগত মান যাচাই করা হয়।
অর্ডার করার পর আমাদের টিম ফোন কলের মাধ্যমে আপনার অর্ডার নিশ্চিত করবে। সঠিক নাম, ঠিকানা ও ফোন নম্বর দেওয়া নিশ্চিত করুন যাতে যোগাযোগ করতে সমস্যা না হয়।
আমরা মোবাইল ব্যাংকিং (বিকাশ/নগদ), কার্ড/অনলাইন পেমেন্ট এবং ক্যাশ অন ডেলিভারি (নির্দিষ্ট এলাকার ক্ষেত্রে) গ্রহণ করি। আউটলেট থেকে কেনার ক্ষেত্রে সরাসরি নগদ পেমেন্টও করা যায়।
আমরা দ্রুত ডেলিভারি সার্ভিস নিশ্চিত করার চেষ্টা করি। তবে এলাকাভেদে এবং কুরিয়ার সার্ভিসের ওপর নির্ভর করে সময় কিছুটা ভিন্ন হতে পারে।